সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঠোঁট ফাটা কিভাবে দূর করবেন?


 
শীত আসলেই আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। তার মধ্যে ঠোঁট ফাটা একটি। আসুন জেনে নেই কিভাবে ঠোট ফাটা দুর করা যায় ? 

মধু-ভ্যাসলিন: মধুতে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান আছে। ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে নরম রাখে। তাই মধু ও ভ্যাসলিন মিশিয়ে মাখলে ঠোঁট ফাটার উপশম হবে।


অলিভ অয়েল: অলিভ অয়েল শরীরে মাখলে ত্বক সতেজ ও নরম হয়। অন্যদিকে ঠোঁট ফাটা দূর করতেও অলিভ অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনে দুই বার অলিভ অয়েল ঠোটে মাখলে ঠোঁট ফাটা দূর হয়।

নারকেল তেল: এই তেলে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড রয়েছে , যা ঠোঁটের শুষ্কতা দূর করতে সাহায্য করে ।

গ্রিন টি ব্যাগ : গ্রিন টি ব্যাগ খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে এবং খুব সহজেই এটা ব্যবহার করা যায় । একটা ব্যবহৃত টি ব্যাগ ঠোঁটে চেপে ধরুন । এইভাবে চার মিনিট রেখে দিন । দিনে একবার করে করলেই হবে ।

লেবুর রস : ঠোঁট খুব সহজেই নরম ও সতেজ করতে পারেন লেবুর রস লাগিয়ে।এছাড়া ঠোঁটের কালো ছাপও দূর হয়ে যাবে । এক চা চামচ দুধের সর ও তিন ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন । আপনি চাইলে মিশ্রণটা ফ্রিজে রেখে দিতে পারেন। রোজ রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণটা লাগিয়ে নিন । ভাল ফল পেতে জন্য অন্তত তিন দিন অপেক্ষা করুন ।

মিল্ক ক্রিম :  তাজা দুধের সর  ১০-১৫ মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন । এরপর হাল্কা গরম জলে তুলো বা কটন ভিজিয়ে নিন এবং আলতো করে ঠোঁট মুছে নিন । 

অ্যালোভেরা বা ঘৃতকুমারী: : প্রাকৃতিক ময়শ্চারাইজার সমৃদ্ধ গুনে ভরা এটি । ত্বকের সজীবতা ধরে রাখতে অ্যালোভেরার জুরি নেই । একটুকরো অ্যালোভেরা  পাতা থেকে রস চিপে তা ঠোঁটের ওপর লাগিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । 

শশা : এক টুকরো শশা নিয়ে ঠোঁটের ওপর হাল্কা করে ঘষুন । দিনে যতবার খুশি শশার রস লাগাতে পারেন ।

 চিনি : ঠোঁটের শুকনো চামড়া দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিনি আর অলিভ অয়েল মিশিয়ে নিন হাল্কা করে ঠোঁটের ওপর ঘষতে থাকুন । ১০ মিনিট করার পর হাল্কা গরম জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন ।

এই পোস্টটি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ ।  হেলথ বিষয়ক সকল তথ্য পেতে আমার এই ওয়েবসাইট ভিজিট করুন  আর সুস্থ থাকুন। 

 

Post a Comment

0 Comments