**পানি কম খেলে আপনার অজান্তেই যে রোগগুলি হতে পারে ***
আমরা অনেকেই পানি পান করাকে সাধারন কিছু বলে মনে করি। কিন্তু বিষয়টি এমন নয়। যখন-তখন যে কোন পরিমান পানি পান করাও উচিত নয়। আজ আমরা জানবো পানি নিয়ে বিভিন্ন ধরনের উপকারিতা-অপকারিতা ........
***** পানি খাওয়ার উপযুক্ত সময় *****
দিনের যেকোনো সময় আপনি পানি পান করতে পারেন। তবে একবারে অধিক পরিমান পানি পান না করে বারবার পানি পান করুন । এছাড়া খাওয়ার আধা ঘণ্টা পর পানি পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় । রাতে ঘুমানোর পূর্বে বেশি পানি পান না করাই ভাল কারন এতে করে ঘুমের ব্যঘাত ঘটতে পারে ।
******** পানি খাওয়ার উপকারিতা ******
*পরিপাকতন্ত্র শক্তিশালী : নিয়মিত পানি পান করলে লালাগ্রন্থি শুকিয়ে যায় না বলে সহজে খাবার হজম হয়। পানির কারণে মুখ, নাক, চোখ ভেজা থাকে, যা বিভিন্ন সময় ক্ষতির হাত থেকে রক্ষা করে এই অঙ্গগুলোকে ।
*শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ : রক্তে পানির পরিমাণ ৯০ শতাংশেরও বেশি। রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয় অর্থাৎ পানিও শরীরের সব অংশে পৌঁছে যায়।
*ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি : পানির অভাবে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। সঙ্গে দেখা দিতে পারে ত্বকের অসাভাবিক ভাঁজ পড়া ।
মস্তিষ্কের কার্যক্ষমতায় : মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতায় পানির গুরুত্ব অনেক বেশি। দীর্ঘ সময় পানি পান না করলে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।মস্তিস্কের কার্যকারিতা বৃদ্ধিতে পানি পান করা জরুরি ।
হজমের সমস্যা দূর করে : হজম সমস্যা সমাধানে, কোষ্ঠকাঠিন্য, এসিডিক সমস্যায় পানি পান করার গুরুত্ব অপরিসীম । পর্যাপ্ত পানির অভাবে পাকস্থলীর আলসার এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়।
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে : শরীরে পানি কম প্রবেশ করলে দেখা দিতে পারে ব্লাড প্রেশারের মত রোগ ।
কিডনির সমস্যা : কিডনি শরীরের তরল পদার্থ নিয়ন্ত্রণ করে। অপর্যাপ্ত পানির কারণে কিডনিতে পাথর ছাড়াও দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা।
............খালি পেটে পানি খেলে যে উপকার হয় .........
**সকালে এক গ্লাস কুসুম গরম পানি পান করলে মাসিকের কারণে পেট ব্যথা, পাকস্থলীর ব্যথা কমাতে সহায়তা করে এবং মাংস পেশীর ব্যথাতেও আরাম দেয়।
**পানি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পানি শুধু শরীর থেকে টক্সিন পর্দাথ পরিষ্কার করে না বরং হজম তন্ত্রের উন্নতি সাধন ও দ্রুত হজমে সহায়তা করে। দিনের যে কোনো বেলার খাবারের সময় বা পরে উষ্ণ গরম পানি পান খাবার দ্রুত হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক।
**সকালে এক গ্লাস পানি পানের ফলে দেহের রক্তের ক্ষতিকর টক্সিন দ্রুত শরীর থেকে বের হয়ে যায়, এতে করে আমাদের ত্বকের লুকোনো উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
**খালি পেটে পানি পানের ফলে আমাদের দেহে রক্ত উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায় এবং দেহের মাংসপেশীর কোষ গঠনে সহায়তা করে ।
** পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। সারাদিন মস্তিষ্ক সচল রাখে।
**প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করুন। এটি মেটাবলিজম ২৪% পর্যন্ত বৃদ্ধি করে। যা আপনার ওজন কমাতে সাহায্য করে থাকে।
** সকালে খালি পেটে এক গ্লাস পানি আমাদের পাকস্থলী পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকস্থলীর স্বাভাবিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।


0 Comments